সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২১ মাসের সন্তান ফেলে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী | চ্যানেল খুলনা

২১ মাসের সন্তান ফেলে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ২১ মাসের সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটিকে নিয়ে সোমবার (৯ মার্চ) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার নানি।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে ওই নারী স্থানীয় আরাফাত নামে এক যুবকের সঙ্গে মোবাইল ফোনে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ২১ মাসের শিশুকে রেখে গত ২৭ ফেব্রুয়ারি রাতে ওই যুবকের হাত ধরে বাড়ি থেকে চলে যান বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

আরাফাত উপজেলার বেতমোর ইউনিয়নের ঘোপখালী গ্রামের দুলাল আকনের ছেলে।

এ ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে শিশুটি নানির কাছেই রয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি সুজন বিশ্বাস অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।