সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২১ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন | চ্যানেল খুলনা

২১ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন

মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত আরও ২১ জন বীরাঙ্গনাকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। এই নিয়ে ৪৩৮ জন বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মুক্তিযোদ্ধার স্বীকৃতিপ্রাপ্ত বীরাঙ্গনারা হলেন- নাটোরের হাফিজা বেগম, মোছা. কমেলা, নাছিমা বেগম, আকলিমা বেগম, সাহেরা, শরীফা ইসলাম, ফিরোজা বেগম, আয়েশা বেগম, মোছা. ফাতেমা, জোসনা বেগম, আছমা বেগম, রেজিয়া বেগম ও আমবিয়া বেগম, বরিশালের রোকেয়া বেগম ও বিভা রানী মজুমদার, খুলনার সন্ধ্যা রানী বিশ্বাস ও অঞ্জনা বালা বিশ্বাস, পাবনার আনোয়ারা বেগম ও বিলকিস বানু, কুমিল্লার তাহেরা বেগম এবং নওগাঁর বদরুন নেছা।

বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মতো অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাংলাদেশ আরও সংবাদ

আজ শুভ বুদ্ধপূর্ণিমা

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

সুখি দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত?

চরমপন্থার অভিযোগে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা

হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া সেই বিচারকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।