সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
২০২৭ সালের ব্রিকস সম্মেলন চীনে | চ্যানেল খুলনা

২০২৭ সালের ব্রিকস সম্মেলন চীনে

২০২৭ সালের ব্রিকস শীর্ষ সম্মেলন চীনে অনুষ্ঠিত হবে। আগামী বছরের জন্য জোটটির সভাপতিত্বও চীন করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে শি জিনপিং এ ঘোষণা দেন।

চীন আগামী বছরের ব্রিকসের সভাপতিত্ব গ্রহণের ঘোষণা দেওয়ার পর দেশটির প্রেসিডেন্টকে উষ্ণ অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সম্মেলনের ভিডিওতে দুই নেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত দেখা যায়। পরে চীনের দূতাবাস ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াও বিষয়টি নিশ্চিত করে।

তবে ২০২৭ সালের সম্মেলন চীনের কোন শহরে এবং কোন তারিখে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত ঘোষণা দেওয়া হয়নি।

এবারের ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজক ছিল ভারত। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ব্রিকসের ১১টি সদস্যদেশের শীর্ষ নেতাদের পাশাপাশি ১০টি অংশীদার দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকসকে বিশ্বের ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ একটি বৈশ্বিক জোট হিসেবে উল্লেখ করেন। আগামী দুই দশকের জন্য জোটটির নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচি প্রণয়নেরও আহ্বান জানান তিনি।

বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে ব্রিকসের প্রভাব ক্রমেই বাড়ছে। ফলে আগামী বছর চীনের সভাপতিত্বে জোটটির কার্যক্রম ও অগ্রাধিকার কোন দিকে এগোয়, তা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

‘বাংলাদেশ থেকে কোনো হুজুরকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেব না’: শুভেন্দু

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিল হুতিরা, উদ্বেগে বিশ্ব জ্বালানি বাজার

সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে নারীকে হত্যা করেন বাবা ও ভাই

স্ত্রীকে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে ফ্রিজে রাখলেন স্বামী

নবরাত্রির গার্বা-দান্দিয়া থেকে মুসলিমদের দূরে থাকতে বলল বিশ্ব হিন্দু পরিষদ

বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বতসোয়ানার এক নাগরিককে মুক্তি দিয়েছে ঢাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।