সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের বৈঠক | চ্যানেল খুলনা

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের বৈঠক

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে ইরান, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। আগামী ২৬ অক্টোবর তেহরানে চার দেশের প্রতিনিধিদের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপসচিব আলী বাঘেরি কানি।

রোববার (২৫ অক্টোবর) ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন অংশ নেবেন। ইরানের প্রতিনিধিত্ব করবেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসিন রেজায়ি।

বাঘেরি কানি বলেন, চার দেশের এ বৈঠক আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ বৈঠক হতে যাচ্ছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। এ সময় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল। এপ্রিলে যুদ্ধবিরতির মাধ্যমে তীব্র বোমাবর্ষণ কমলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধ অব্যাহত রয়েছে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য অংশ পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। সংঘাত শুরুর পর ইরান এ প্রণালির ওপর নিয়ন্ত্রণ দাবি করেছে এবং অনুমতি ছাড়া চলাচলের চেষ্টা করা জাহাজকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে।

জুনে একটি সমঝোতা উদ্যোগ ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টাও স্থবির হয়ে পড়েছে। এদিকে ইয়েমেনে সৌদি আরব ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সংঘাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

পাকিস্তানে অভিযানে টিটিপির শীর্ষ কমান্ডার নিহত, মাথার দাম ছিল ২৫ লাখ রুপি

ফ্রান্সজুড়ে ৬০০ স্থানে বিক্ষোভের ডাক, মোতায়েন ৭০ হাজার পুলিশ

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের উপহাস, সমালোচনার মুখে পড়তে পারে বক্তব্য

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নিহত ২৮

বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পাচ্ছে ভারতের তরুণরা: নেহা বোরা

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।