
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খুলনা-২ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দিন-রাত এক করে প্রচার চালাচ্ছেন। মোড়ে মোড়ে ব্যানার-ফেস্টুন, চায়ের দোকান থেকে শুরু করে বাজার পর্যন্ত চলছে নির্বাচন নিয়ে আলোচনা। কেউ দিচ্ছেন অঞ্চলভিত্তিক ভোটের হিসাব, আবার কেউ প্রার্থীদের সরব উপস্থিতিতে মুখরিত করে তুলছেন এলাকা। সব মিলিয়ে নির্বাচনী আমেজে জমে উঠেছে খুলনা-২ আসন। মঙ্গলবার ও বুধবার ২০ ও ২৩ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।
গণসংযোগকালে তিনি বলেন, তিনি ৩১ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ কারণে খুলনা-২ আসনে দাড়িপাল্লার পক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করছেন। তাঁর দাবি, দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত থাকা জনগণ এবার উৎসবের আমেজে ভোট দিতে অপেক্ষা করছে। বৈষম্য দূর করতে ও পরিবর্তনের প্রত্যাশায় মানুষ দাড়িপাল্লা প্রতীকে ভোট দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ দাড়িপাল্লার পক্ষে রায় দেবে এ বিশ্বাস তাঁর রয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় ২০ নং ওয়ার্ডের বাগান বাড়ি এলাকা থেকে নির্বাচনী প্রচারনা শুরু করেন। নির্বাচনী প্রচারনায় তিনি বাগানবাড়ি, লোহাপট্টি, ফরাজিপাড়া, শেখপাড়া বাজার, তেতুলতলা, ময়লাপোতা, খানজাহান আলী রোড এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। বিকেলে নগরীর গোলকমনি পার্কে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
এ সব কর্মসূচিতে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, সদর সেক্রেটারি আব্দুস সালাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, ২০ নং ওয়ার্ডের আমীর আবুল খায়ের, ২৩ নং ওয়ার্ডের আমীর হুমায়ুন কবীর, সেক্রেটারি সাব্বির হোসেন, এডভোকেট এস এম মাসুদুর রহমান, এডভোকেট আলমগীর হোসেন খান, ইমরান হোসেন, খুলনা জেলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক আমানত হালদার, ফজলে রাব্বি, শহিদুল ইসলাম উজ্জ্বল, মো. আরিফুল হক মোল্লা, হাফেজ হাসিবুর রহমান, গোলাম মোস্তফা, রানা, মামুন, জাকির হোসেন, আব্দুল ওয়াহিদ, রাজু, আবুল কালাম আজাদ, রাফসান, সাকিব হোসেন, রায়হান, জাহিদ হোসেন, শফিকুল ইসলাম, সেলিম আকন লাবু, হাসিবুর রহমান প্রমুখ।
গণসংযোগের সময় এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ২০ ও ২৩ ওয়ার্ডের ঘরে ঘরে যান, স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোকানে ঢুকে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানান তিনি। কর্মসূচিতে কখনো গাড়িতে, কখনো হেঁটে অংশ নেন জামায়াতের এই প্রার্থী। এ সময় তাঁর সঙ্গে বিপুলসংখ্যক সমর্থক ও অনুসারী উপস্থিত ছিলেন।


