সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২ বস্তা আছে, অভিযানে হতদরিদ্রের ১৬ বস্তা চাল উদ্ধার | চ্যানেল খুলনা

২ বস্তা আছে, অভিযানে হতদরিদ্রের ১৬ বস্তা চাল উদ্ধার

চ্যানেল খুলনা ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালে এক ডিলারের গুদাম থেকে ‘হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব’ কর্মসূচির আওতায় বরাদ্দকৃত সরকারি ১৬ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। ডিলার আব্দুল খালেক তার দোকানে গোপনে ওই চাল চুরি করে গুদামজাত করে রেখেছিল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম তুষারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ চাল উদ্ধার করা হয়েছে।
আগে থেকে চলমান বিভিন্ন খাদ্য কর্মসূচি ছাড়াও সাধারণ ছুটির মধ্যে সরকার দরিদ্র মানুষের জন্য নয় কোটি ৮১ লাখ টাকা এবং ৩০ হাজার ৬১৭ মেট্রিক টন চাল বিশেষ বরাদ্দ দেয়। দেশব্যাপী সেই সব চাল বিতরণ চলাকালেই এ চাল চুরির খবর এল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উপজেলার বইলর ইউনিয়নে ‘হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব’ কর্মসূচির ডিলারের দোকানে বিতরণের জন্য দুই বস্তা চাল আছে, আর কোনো চাল নেই-চাল নিতে আসা হতদরিদ্রদের এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় ডিলারের গুদাম থেকে চুরি করে গোপন করে রাখা ৩০ কেজি চালের ১৬টি বস্তা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, অভিযান চালিয়ে ১৬ বস্তা চাল আটক করেছি।

খাদ্য বিভাগ সংশ্লিষ্ট ডিলার আবু খালেকের ডিলারশিপ বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে খাদ্য গুদামের কর্মকর্তা মোখলেছুর রহমান, ত্রিশাল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর উপস্থিত থাকলেও  ডিলারকে দেখা যায়নি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।