সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ২য় ফুটবল টুর্নামেন্টে মারুফ নাইন স্টার চ্যাম্পিয়ন | চ্যানেল খুলনা

১৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ২য় ফুটবল টুর্নামেন্টে মারুফ নাইন স্টার চ্যাম্পিয়ন

খুলনা টেক্সটাইল মিলস কলোনী মাঠে অনুষ্ঠিত ১৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ২য় ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে মারুফ নাইন স্টার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

রবিবার (৮ অক্টোর) বিকাল ৪টায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তারা সোনাডাঙ্গা ফুটবল বয়েজ ক্লাবকে ৪-১ গোলে পরাজিত করে। দারুণ পারফরমেন্সে ম্যাচ ও টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের রাতুল ফরাজী। সেরা গোলকিপার ইমরান ও সেরা ডিফেন্ডার সাব্বির রহমান (কালা)। পুরো টুর্নামেন্টে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শেখ শাহাদাৎ হোসেন স্বাধীন বয়েজ ক্লাবের ম্যানেজার মেহেরাব হোসেন বাবু। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি হস্তান্তর করা হয়।

প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আইফুল স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নূর ইসলাম ফরাজী।

এসময় আরও উপস্থিত ছিলেন আবুল কালাম মোল্লা, মোতালেব মিয়া, কেসিসি এমপ্লয়িজ ইউনিয়নের নেতা হাফিজুর রহমান, আইফুল স্মৃতি সংঘের সাবেক সাধারণ সম্পাদক আলম শরীফ, আলাউদ্দিন মৃধা, যুবলীগ নেতা রতন সাহা, জালাল মৃধা, আয়োজক কমিটির সদস্য শাকিল হোসেন, কাশেম ফরাজী ও রাহাত জোমাদ্দার।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।