সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ | চ্যানেল খুলনা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

সাতক্ষীরাকে কেন্দ্র করে সংঘটিত মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ শক্ত ঝাঁকুনিতে খুলনা ও সাতক্ষীরাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা My Earthquake Alerts-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা এবং কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৯.৮ কিলোমিটার গভীরে। অন্যদিকে ভারতের National Center for Seismology কম্পনের মাত্রা ৫.৫ বলে জানিয়েছে।

সাতক্ষীরার আশাশুনি ও আশপাশের এলাকায় ভূমিকম্পের তীব্রতা তুলনামূলক বেশি অনুভূত হয়। স্থানীয়রা জানান, কয়েক সেকেন্ড ধরে মাটি কেঁপে ওঠে। এ সময় অনেকেই আতঙ্কে ঘরবাড়ি ও দোকানপাট ছেড়ে খোলা জায়গায় অবস্থান নেন। মসজিদে নামাজরত মুসল্লিদের অনেকেই দ্রুত বাইরে বেরিয়ে আসেন।

খুলনা নগরী ও আশপাশের উপজেলাগুলোতেও ভূমিকম্প স্পষ্টভাবে অনুভূত হয়েছে। অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে থাকা মানুষ হঠাৎ কাঁপুনি টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ ভবন থেকে নিচে নেমে খোলা জায়গায় অবস্থান নেন। তবে এখন পর্যন্ত খুলনা বা সাতক্ষীরায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

খুলনা আরও সংবাদ

খুলনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত

খুলনায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

সোনাডাঙ্গায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, ৭ মামলার তথ্য মিলেছে

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নগরীতে পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ: কেসিসি প্রশাসক

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।