সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১০০৭ ইউপিতে নির্বাচন ২৮ নভেম্বর | চ্যানেল খুলনা

১০০৭ ইউপিতে নির্বাচন ২৮ নভেম্বর

তৃতীয় ধাপে দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিন ১০ পৌরসভায়ও ভোট হবে। ৩১ ইউপি ও ১০ পৌরসভায় ইভিএমে ভোট হবে, বাকিগুলোয় ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে।
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ঘোষিত তফসিল অনুযায়ী, ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।
ইসি সচিব জানান, ১০টি পৌরসভায় একই দিনে অর্থাৎ ২৮ নভেম্বর ভোট হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় একই রকম রয়েছে।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না বলে মনে করি।
নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এ সংবাদ ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি ডিজি এ কে এম হুমায়ুন কবীর, যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯টি ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোট হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগির ঢাকা সফরের আগ্রহ

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ হবে : স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।