সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অনলাইন পোর্টালের মান বজায় রাখতে ভালো সাংবাদিক নিয়োগের তাগিদ প্রতিমন্ত্রীর | চ্যানেল খুলনা

অনলাইন পোর্টালের মান বজায় রাখতে ভালো সাংবাদিক নিয়োগের তাগিদ প্রতিমন্ত্রীর

অনলাইন নিউজ পোর্টালের মানোন্নয়নে পেশাদার সাংবাদিক সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে অনলাইন গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

অনলাইন পোর্টালের মান বজায় রাখার বিষয়ে তিনি বলেন, পাঠকের আগ্রহ ধরে রাখতে সংবাদ ও উপস্থাপনার গুণগত মান নিশ্চিত করা জরুরি। মানসম্মত সংবাদ না হলে পাঠক পোর্টালে আসতে আগ্রহী হবেন না, ফলে পাঠকসংখ্যা ও ভিউ—দুটিই কমে যেতে পারে। এ জন্য পোর্টালগুলোতে দক্ষ ও পেশাদার সাংবাদিক যুক্ত করার পরামর্শ দেন তিনি।

অনলাইন নিউজ পোর্টালের বার্ষিক নবায়ন ব্যবস্থা বাতিলের দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নবায়ন ফি পাঁচ হাজার টাকা একটি প্রতীকী ফি। এটি আগে থেকেই চালু রয়েছে এবং এর পরিমাণ বড় কোনো অঙ্ক নয়। তাঁর ভাষ্য, ফি বাড়িয়ে পাঁচ লাখ টাকা করার প্রস্তাবও কেউ কেউ দিয়েছেন, তবে বর্তমান ফি সেই পর্যায়ের নয়।

অনলাইন গণমাধ্যম মালিকদের বিভিন্ন দাবি ও প্রস্তাব লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, লিখিত প্রস্তাব পেলে সেগুলো পর্যালোচনা ও বিবেচনা করা সহজ হবে। এ বিষয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চলছে। অনলাইন গণমাধ্যমের মালিকদের পাশাপাশি পর্যায়ক্রমে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও বৈঠক করা হবে।

নীতিমালা প্রণয়নের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে এ উদ্যোগ নেওয়া হবে। নীতিমালা চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নেওয়া হবে।

বৈঠকে অনাবের নেতারা নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বার্ষিক নবায়নের শর্ত বাতিল, নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা এবং অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

দুই বছরের অচলাবস্থা কাটিয়ে কার্যক্রম শুরুর পরিকল্পনা তথ্য কমিশনের

অনলাইন পোর্টালের মান বজায় রাখতে ভালো সাংবাদিক নিয়োগের তাগিদ প্রতিমন্ত্রীর

জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কপ-৩১-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।