সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় নারী গ্রেপ্তার | চ্যানেল খুলনা

হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় নারী গ্রেপ্তার

খুলনা ড্যাপস ক্লিনিক হতে নবজাতক চুরির ঘটনায় নার্গিস বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নগরীর রুপসা ইস্পাহানি গলিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নার্গিস বেগম বাগেরহাট জেলার ফকিরহাট থানার দিয়াপাড়া এলাকার মোঃ লিয়াকত আলীর স্ত্রী।

জানা যায়, খুলনা ড্যাপস ক্লিনিক হতে জনৈক মির্জা সুজন (২৯) এর চারদিনের নবজাতক ছেলে শিশুটি চুরি হয়ে যায়। ওই ঘটনা পুলিশকে অবগত করলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখে।

পরবর্তীতে সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খুলনা সদর থানা পুলিশ রুপসা ইস্পাহানি গলিতে অভিযান চালিয়ে নার্গিস বেগমকে গ্রেপ্তার করে। তার হেফাজত হতে চুরি হওয়া নবজাতক শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নবজাতক শিশুকে তার পিতার নিকট প্রদান করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রুজু করা হয়েছে।

নবজাতক শিশুকে পেয়ে তার পরিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খালিশপুর ‘লাল হাসপাতাল’ পরিদর্শনে কেসিসি প্রশাসক, সেবার মান বাড়ানোর আশ্বাস

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।