সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ওয়ার্ডবাসীর যোগাযোগের সুবিধার্থে ওয়ার্ড অফিসে উপস্থিতির নির্ধারিত সময় ও মোবাইল ফোন নম্বর উল্লেখপূর্বক নোটিশ বোর্ডে প্রদর্শনের জন্য ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।

সোমবার (২ মার্চ) বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

তিনি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, দাপ্তরিক কাজ করার পাশাপাশি আপনাদের নির্ধারিত ওয়ার্ডের দায়িত্বও পালন করতে হচ্ছে। ফলে সার্বক্ষণিক ওয়ার্ড অফিসে উপস্থিত থাকতে না পারায় নগরবাসীর বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। নগরবাসী যাতে কেসিসি প্রদত্ত সেবা ও ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সহজে যোগাযোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে।

একই সাথে সভায় প্রশাসক উন্নয়ন কাজ শেষে দীর্ঘদিন নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে রাখা হচ্ছে কিনা, নিজ নিজ ওয়ার্ড এলাকার সড়কসমূহে পর্যাপ্ত সড়কবাতি আছে কি না, নির্ধারিত সময়ে সড়ক বাতি জ¦ালানো ও বন্ধ করা হচ্ছে কি-না, স্পর্শকাতর স্থানসমূহে বিদ্যমান বর্জ্য সংরক্ষণ স্থান থেকে দ্রুত বর্জ্য অপসারণ করা হচ্ছে কি-না, দীর্ঘদিন সড়কের ওপর যানবাহন ফেলে রাখা হচ্ছে কি-না তা তদারকির পাশাপাশি ভ্রাম্যমান শব্জি বিক্রেতাদের জন্য সময় বেধে দেয়া ও ক্রয়-বিক্রয় শেষে নিজ দায়িত্বে বর্জ্য অপসারণে তাদের মধ্যে সচেতনতা তৈরী করার জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কেসিসি প্রশাসক নগরীতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিন পরিদর্শন করেন। পরির্দশনকালে তিনি খানজাহান আলী রোডের দক্ষিণ পাশের্^র ড্রেন নির্মাণ কাজ, পিটিআই মোড়স্থ কালভার্ট নির্মাণ কাজ, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের একাডেমিক ভবনের সংস্কার কাজ, রূপসা ঘাটস্থ পাম্প হাউজ নির্মাণের স্থান, ২নং কাস্টম ঘাটস্থ নির্মাণাধীন স্লুইচ গেটের নির্মাণ কাজসহ রয়্যাল চত্বরের বর্তমান অবস্থা সরেজিমন পরিদর্শন করেন। কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, সহকারী প্রকৌশলী ওবায়দুল্লাহ খানসহ উপসহকারী প্রকৌশলীগণ এ সময় উপস্থিত ছিলেন।

সকালে প্রশাসক নগর ভবনে প্রবেশ করে সকল বিভাগ ও শাখাসমূহ পরিদর্শন করেন এবং দায়িত্বরত কর্মকর্তা-কর্মকর্তাদের সেবার মনোভাব নিয়ে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন।

বিকাল ৪টা তিনি নগরীর ৩১নং ওয়ার্ডের দক্ষিণ মোল্লাপাড়াস্থ সুমন গলিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের হাতে নিজ তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪’ পেলেন কুয়েটের ৩১ জন শিক্ষক

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।