সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
হকিস্টিক দিয়ে পিটিয়ে কৃষক দল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে | চ্যানেল খুলনা

হকিস্টিক দিয়ে পিটিয়ে কৃষক দল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

চট্টগ্রামের রাউজানে হকিস্টিক দিয়ে পিটিয়ে কৃষক দলের নেতা মুহাম্মদ আজিজুল হকের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের মাদানী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ওই নেতার অভিযোগ, সন্ধ্যায় মসজিদ থেকে বের হওয়ার পর মোটরসাইকেল আরোহী ইউসুফ ও ওসমানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এ হামলা করেছে। হামলাকারীরা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।

হামলার শিকার মুহাম্মদ আজিজুল হক (৫৫) ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জেলা কৃষক দলের সদস্য সচিব। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের পরিচালক।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা জিম মোরশেদ চৌধুরী বলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে।

নোয়াপাড়া ইউনিয়নের বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হাজী জসিমকে দায়ী করে তিনি বলেন, তার সন্ত্রাসীরা বুধবার সন্ধ্যায় চারটি মোটরসাইকেলে করে এসে আজিজুলকে হকিস্টিক দিয়ে পেটানো শুরু করে। একপর্যায়ে তাঁর হাত-পা ভেঙে দিয়ে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত হাজী জসিমকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

কৃষক দল নেতা আজিজুল হক বলেন, আমি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের অনুসারী। এ কারণে তার দলেরই অপর পক্ষের (গিয়াস কাদের গ্রুপ) লোকজন হামলা করেছে।

হামলাকারীরা রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য হুমকিও দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, হামলাকারীদের আমি চিনি। আমি তাদের বিরুদ্ধে মামলা করবো।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনা শুনেছি। আহত ব্যক্তি থানায় কোনো অভিযোগ দেননি। আমার সঙ্গে এখনও কেউ যোগাযোগ করেননি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।