সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কাঞ্চন-নিপুণ পরিষদের সদস্যরা | চ্যানেল খুলনা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কাঞ্চন-নিপুণ পরিষদের সদস্যরা

দেশের শোবিজে এই মুহূর্তে সবচেয়ে আলোচনায় বিষয়-চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। একদিন বাদেই দেশীয় চলচ্চিত্রের আঁতুড়ঘর হিসেবে পরিচিতি বিএফডিসিতে হবে এই নির্বাচন। আগামী শুক্রবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠেয় এই নির্বাচনে লড়াই হবে দুটি প্যানেল কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ পরিষদের মধ্যে।

নির্বাচনের ঠিক আগ মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেছেন কাঞ্চন-নিপুণ পরিষদের কয়েকজন সদস্য। গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে ধানমন্ডির বাসায় গিয়ে দেখা করেন তারা।

এসময় প্যানেলের সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার ছাড়াও সহ-সভাপতি প্রার্থী রিয়াজ, সহ সাধারণ সম্পাদক প্রার্থী সাইমন সাদিক এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাঞ্চন-নিপুণ প্যানেলের সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, ‘আমরা মূলত উনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছি। তাছাড়া আমাদের বিএফডিসি কিন্তু উনার নির্বাচনী এলাকাতেই। আমাদের নির্বাচনটা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য তিনি যাতে দিক নিদের্শনা দেন সেটাও আমরা উনাকে বলেছি। তিনি আমাদের কথা মন দিয়ে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন। ’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।