সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
স্কুলের খাবার খেয়ে হাসপাতালে ২৩৩ শিশু | চ্যানেল খুলনা

স্কুলের খাবার খেয়ে হাসপাতালে ২৩৩ শিশু

চীনের একটি স্কুলে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ২ শতাধিক শিক্ষার্থী। ‘খাবারযোগ্য নয় এমন রং’ ব্যবহার করে তৈরি খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে তারা। তাদের এখন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির গানসু প্রদেশের তিয়ানশুই শহরের একটি কিন্ডারগার্টেন থেকে নেওয়া খাবারের নমুনা পরীক্ষায় জাতীয় নিরাপত্তা সীমার চেয়ে ২ হাজার গুণ বেশি সীসার মাত্রা পাওয়া যায়। এই ঘটনার পর আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে ২৩৩টি শিশুর রক্তে উচ্চ মাত্রার সীসা পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, স্কুলটির অধ্যক্ষ কিচেন স্টাফদের অনলাইন থেকে রং কিনতে বলেছিলেন। কিন্তু শিশুরা অসুস্থ হয়ে পড়ার পর লুকিয়ে রাখা রং খুঁজে পেতে তল্লাশি চালাতে হয়েছিল।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ওই রংয়ের ওপর পরিষ্কার করে লেখা ছিল ‘খাওয়ার উপযোগী নয়।’

একজন অভিভাবক বিবিসিকে বলেছেন, তার ছেলের লিভার ও হজম প্রক্রিয়ার ওপর এটি দীর্ঘমেয়াদে কেমন প্রভাব ফেলে তা নিয়ে তিনি উদ্বিগ্ন।

আরেকজন অভিভাবক সতর্ক করার পর গত সপ্তাহে লিও নামে একজন অভিভাবক তার সন্তানকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তার ছেলের এখন ১০ দিন চিকিৎসা নিতে হবে।

চীনের রাষ্ট্রীয় মিডিয়া স্কুলের রান্নাঘরের সিসিটিভি ভিডিও ফুটেজ প্রচার করেছে। এতে দেখা যাচ্ছে কর্মীরা খাবারে রঙিন পদার্থ মেশাচ্ছেন।

অধ্যক্ষ ও আরও সাতজন ওই প্রাইভেট কিন্ডারগার্টেন স্কুলটি চালাচ্ছিলেন। বিষাক্ত ও ক্ষতিকর খাবার দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

ইরান চুক্তিতে আসুক আর না আসুক, আমরা জয়ী হয়েছি : ট্রাম্প

যুদ্ধে যুক্তরাষ্ট্র যা পায়নি, আলোচনায় তা চেয়েছে : ইরান

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি : ভ্যান্স

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও যুদ্ধের ক্ষতিপূরণ আদায় নিয়ে নতুন বার্তা মোজতবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।