সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্কুল পালিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা, আটক ২৬ শিক্ষার্থী | চ্যানেল খুলনা

স্কুল পালিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা, আটক ২৬ শিক্ষার্থী

চ্যানেল খুলনা ডেস্কঃদিনের ওই সময়টাতে শিক্ষার্থীদের স্কুলে থাকার কথা ছিলে। কিন্তু তারা স্কুল ফাঁকি দিয়ে কয়েক গ্রুপে বিভক্ত হয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল নগরের সিআরবি এলাকায়। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এমন ২৬ শিক্ষার্থীর অবিভাবকদের ডেকে এনে এ বিষয়ে অবহিত করেছে কোতোয়ালী থানা পুলিশ।

চট্টগ্রাম কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, প্রায়শই দেখা যায় স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের একটি অংশ নগরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে আড্ডা দেয়, ঘোরাফেরা করে। অথচ তাদের অবিভাবকরা জানেন তাদের সন্তান বিদ্যালয়ে বা কলেজে গিয়েছে। এভাবে স্কুল/কলেজ ফাঁকি দেওয়া শিক্ষার্থীরাই পরে বিভিন্ন কিশোর গ্যাং এর সদস্য হয়ে উঠছে।এভাবেই বিপথগামী হচ্ছে তারা।তিনি বলেন, এসব শিক্ষার্থীরা আমাদেরই ভাই-বোন ও সন্তান। তাই তাদের ভুল থেকে ফেরাতে উদ্যোগ নিয়েছেন পুলিশ। ব্যস্ত নাগরিক জীবনে সন্তানদের খোঁজ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে অবিভাবকদেরও।

ওসি মোহাম্মদ মহসিন বলেন, আজ স্কুল ফাঁকি দিয়ে সিআরবি এলাকায় আড্ডা দেওয়া ২৬ শিক্ষার্থীকে ডেকে নিয়ে তাদের অবস্থান সম্পর্কে স্ব-স্ব পরিবারকে জানানো হয়েছে। এসময় তাদের স্কুল-কলেজ ফাঁকি না দিয়ে পড়ালেখায় মনোযোগী হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের ভুল বুঝতে পেরেছে। বিষয়টিকে অবিভাবকরাও ইতিবাচকভাবে নিয়েছেন। তারা জানিয়েছেন, বিষয়টি তাদের কল্পনারও বাইরে। পুলিশ না জানালে তাদের সন্তানদের এ অবস্থা সম্পর্কে তারা জানতেই পারতেন না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।