সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার | চ্যানেল খুলনা

সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সোয়া ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. ইদ্রিস আলী (৪৫) কক্সবাজার জেলার টেকনাফ থানার বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ১৮ এপ্রিল শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ। তিনি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি কক্সবাজার থেকে ইয়াবার চালান ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। মাদক প্রতিরোধে মহাসড়কে পুলিশের এমন নজরদারি অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

দাদির মৃত্যুর খবরে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল নাতির

বসতবাড়িতে আগুন, মেঝেতে মিলল স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।