সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সোনার দাম ভরিতে বাড়ল ২৯০৪ টাকা | চ্যানেল খুলনা

সোনার দাম ভরিতে বাড়ল ২৯০৪ টাকা

নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এ প্রথম সোনার দাম পরিবর্তন করল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী ভালো মানের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা।

রবিবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা। ২১ ক্যারেটের দাম ভরিতে ১ লাখ ১৭ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬২৫ টাকা।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার থেকে নতুন এ দামে সোনা কিনতে হবে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় এ নতুন দাম নির্ধারণ করা হয়েছে জানানো হয়েছে তাতে।

এর আগে গত ১৪ জুলাই সর্বশেষ দাম নির্ধারণ করেছিল এ সমিতি। ওই সময় প্রতি ভরির দাম ছিল ১ লাখ ২০ হাজার ৮০ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে সোনার দাম বাড়লো ২ হাজার ৯০৪ টাকা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।