সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সোনাডাঙ্গায় হার্ডবোর্ডের দোকানে আগুন | চ্যানেল খুলনা

সোনাডাঙ্গায় হার্ডবোর্ডের দোকানে আগুন

নগরীর সোনাডাঙ্গা থানাধীন ডেল্টা ভবনের পাশে একটি হার্ডবোর্ডের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ওই দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টা ৪৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১৫ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সোনাডাঙ্গা থানার এসআই জিবেশ মণ্ডল জানান, ডেল্টা ভবনের পাশে অবস্থিত দোকানটি সোহেল রানা ও জাহাঙ্গীর হাওলাদার নামে দুই ব্যক্তি যৌথভাবে পরিচালনা করতেন। সেখানে হার্ডবোর্ড ও ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা করা হতো। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় নারীদের মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র বাস্তবায়ন ও অবহিতকরণের লক্ষ্যে কর্মশালা

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খালিশপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ দুইজন আটক

খুলনায় তীব্র গরম, অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।