সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সোনাডাঙ্গায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, ৭ মামলার তথ্য মিলেছে | চ্যানেল খুলনা

সোনাডাঙ্গায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, ৭ মামলার তথ্য মিলেছে

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন ) সোনাডাঙ্গা মডেল থানাধীন শেরে বাংলা রোডের আমতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. রাজ্জাক (৩৫) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি পশ্চিম বানিয়াখামার এলাকার বাসিন্দা এবং একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, খুলনা সদর এলাকার জিআর নং-১৪০৫/০৮ মামলায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। এছাড়া টাঙ্গাইলের বাসাইল থানার একটি ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত মামলারও পরোয়ানাভুক্ত আসামি তিনি।

কেএমপি সূত্রে জানা যায়, আসামির অপরাধ সংক্রান্ত তথ্যভান্ডার (সিডিএমএস) পর্যালোচনায় তার বিরুদ্ধে লবণচরা থানাসহ দেশের বিভিন্ন থানায় মোট সাতটি ডাকাতি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

গণতন্ত্র ও ভোটাধিকার হরণের প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল : পুলিশ কমিশনার

খুলনায় জুলাই শহিদ দিবস পালিত

খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের যোগদান

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এমইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি, খুলনা প্রেসক্লাবে গিয়ে পুলিশ কমিশনারের আশ্বাস

সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে কেএমপির বৃক্ষরোপণ কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।