সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সেরা মহিলা করদাতার সম্মাননা পেলেন মহাসিনা শিরিন | চ্যানেল খুলনা

সেরা মহিলা করদাতার সম্মাননা পেলেন মহাসিনা শিরিন

সর্বোচ্চ সেরা মহিলা করদাতার সম্মাননা পেয়েছেন পাইকগাছার বিশিষ্ট ব্যবসায়ী মহাসিনা শিরিন। তিনি উপজেলার পুরাইকাটী গ্রামের সহকারী শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু’র সহধর্মীনি ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স চাঁদনী এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে বয়রাস্থ খুলনা পাবলিক কলেজ অডিটরিয়ামে ২০২২-২৩ কর বছরে খুলনা জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী সেরা মহিলা করদাতা হিসেবে মহাসিনা শিরিনকে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়।

কর অঞ্চল খুলনার কর কমিশনার সিরাজুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য জিএম আবুল কালাম কায়কোবাদ। সম্মানিত বিশেষ অতিথি ছিলেন, কর আপীল অঞ্চল খুলনার কর কমিশনার মোঃ তোহিদুল ইসলাম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কাস্টমস এর কমিশনার সৈয়দ আতিকুর রহমান, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি কাজি আমিনুল হক।

এদিকে সর্বোচ্চ সেরা মহিলা করদাতার সম্মাননা লাভ করায় মহাসিনা শিরিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাইকগাছা ঠিকাদারী কল্যাণ সমিতির সভাপতি এমএম আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম সহ সমিতির সকল নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।