সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সুুন্দরববনে সাপের কামড়ে জেলের মৃত্যু! | চ্যানেল খুলনা

সুুন্দরববনে সাপের কামড়ে জেলের মৃত্যু!

এম.পলাশ শরীফ, বাগেরহাট থেকেঃ সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে ১৩ সেপ্টেম্বর (সোমবার ) গভীর রাতে পুর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের আড়াই বেকী এলাকায় । নিহত জেলে আবু হাওলাদার (৬০) শরনখোলা উপজেলার বন সংলগ্ন সোনাতলা গ্রামের বাসিন্দা মোঃ হরমুজ হাওলাদারের ছেলে । নিহতের পরিবার সুত্র জানায়, জেলে আবু হাওলাদার শনিবার সকালে শরনখোলা ষ্টেশন থেকে পাস (অনুমতি) সংগ্রহ করে একই গ্রামের বাসিন্দা জেলে নাছির হাওলাদার ও হাসান হাওলাদারের সাথে মাছ ধরার জন্য সুন্দরবনের ওই এলাকায় যায়।
মাছ ধরার জন্য নদীতে পুতে রাখা জাল তুলতে গেলে জালে জড়িয়ে থাকা একটি বিষধর সাপ (সোমবার) রাত অনুমান ৩টার দিকে আবু হাওলাদার দংশন করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সংঙ্গীয় জেলেরা তাকে উদ্বার করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং পথিমধ্যে বনসংলগ্ন চালিতা বুনিয়া এলাকার ওঝার মাধ্যমে আবুকে দু-দফা ঝাড়-ফুক করান ।
এতে তিনি সুস্থ না হওয়ায় (মঙ্গলবার) বিকেলে পরিবারের স্বজনরা তাকে শরনখোলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্র নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জেলে আবু হাওলাদারকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে জানার জন্য পুর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মোঃ জয়নাল আবেদীনের মুঠোফোনে ফোন করা হলে তিনি কোন বক্তব্য না দিয়ে লাইনটি কেটে দেন ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।