সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবনে হরিণের মাংসসহ শিকারী আটক | চ্যানেল খুলনা

সুন্দরবনে হরিণের মাংসসহ শিকারী আটক

সুন্দরবনে হরিণের মাংসসহ শিকারী আটক

সুন্দরবনের নলিয়ানে ২৮ কেজি হরিণের মাংসসহ ১ হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত হরিণ শিকারী হলেন, খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা মোঃ ইয়াসিন গাজি (২৭)।

শুক্রবার (১৪ মার্চ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা হতে ২৮ কেজি হরিণের মাংসসহ মোঃ ইয়াসিন গাজি নামের এক হরিণ শিকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হড্ডা ফরেস্ট অফিস এর নিকট হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনার ১০ জেলায় এবার ১৭০ পশুর হাট

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নামে ভুয়া প্রচারণা, জিডি দায়ের

প্রয়াত নেতাদের কবর জিয়ারতের মাধ্যমে মহানগর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম শুরু

খুবির বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ১৫ শিক্ষার্থী পেলেন ডিন’স অ্যাওয়ার্ড

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে খুলনায় প্রেস ব্রিফিং

কমিটি ঘোষণার ১৫ ঘন্টা মধ্যেই খুলনা জেলা ছাত্রদলের আহবায়কে অব্যাহিত, ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।