সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সুন্দরবনে র‌্যাব ও জলদস্যুদের মধ্যে বন্দুক যুদ্ধে বাহিনী প্রধান নিহত | চ্যানেল খুলনা

২ র‌্যাব সদস্য আহত, অস্ত্র-গুলি উদ্ধার

সুন্দরবনে র‌্যাব ও জলদস্যুদের মধ্যে বন্দুক যুদ্ধে বাহিনী প্রধান নিহত

বাগেরহাট প্রতিনিধিঃ সুন্দরবনে র‌্যাব ও জলদস্যুদের মধ্যে বন্দুক যুদ্ধে ফারুক বাহিনী প্রধান ফারুক মোড়ল (৩৮) নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে দুই র‌্যাব সদস্যও। এদিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশী পাইপগান, কয়েকটি রামদা ও বেশ কয়েক রাউন্ড তাঁজাগুলি। নিহত ফারুক মোড়ল খুলনার দাকোপ উপজেলার কালাবগী এলাকার আকবর মোড়লের ছেলে।
র‌্যাব-০৬ এর অধিনায়ক লে: কর্ণেল রওশন ফিরোজ জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই (মোংলার) রেঞ্জের কোদাল্লিয়া খালে সোমবার গভীর রাতে জলদস্যু ফারুক বাহিনী জেলেদের জিম্মি করে বিকাশের মাধ্যমে চাঁদা আদায় করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান শুরু করেন। অভিযানের এক পর্যায়ে মঙ্গলবার সকাল ৭টা ৩৫ মিনিটের সময় র‌্যাব সদস্যরা কোদাল্লিয়া খাল এলাকায় পৌঁছালে সেখানে পূর্ব থেকে অবস্থান নিয়ে থাকা দস্যুরা তাদের উপর গুলি ছুড়তে থাকেন। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি চালান। উভয় পক্ষের মধ্যে প্রায় আধ ঘন্টা ধরে চলা বন্দুক যুদ্ধের এক পর্যায়ে বাহিনী প্রধান ফারুক গুলিবিদ্ধ হন। এ সময় বাকী দস্যুরা বনের গহীনে পালিয়ে যান। গুলিবিদ্ধ দস্যু ফারুককে দুপুর পৌনে ১২টার দিকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুপুরেই নিহত দস্যুর লাশ ও উদ্ধার হওয়া অস্ত্র-গুলি মোংলা থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় সিম ক্লোন করে বিকাশ-নগদের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৯

ফকিরহাট হাসপাতালে রোগী ধরার অভিযোগে দালালকে কারাদণ্ড

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।