সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২ | চ্যানেল খুলনা

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

সুন্দরবন সংলগ্ন দাকোপের ঢাংমারী এলাকায় পর্যটকদের উপর হামলা ও লুটপাটের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে দুই দুষ্কৃতকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সিসিটিভি ফুটেজ এবং উন্নত গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান চালিয়ে সোমবার বিকেলে তাদের আটক করা হয়। আজ মঙ্গলবার (৫ মে) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গত ৪ মে (সোমবার) ভোর ৪টার দিকে একদল দুষ্কৃতকারী দাকোপের ঢাংমারী খাল সংলগ্ন ‘সুন্দরী ইকো রিসোর্ট’-এ হানা দেয়। পর্যটকদের উপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক কোস্ট গার্ডকে খবর দেয় রিসোর্ট কর্তৃপক্ষ।

খবর পাওয়ার পরপরই অভিযানে নামে কোস্ট গার্ড। রিসোর্টের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুষ্কৃতকারীদের চেহারা শনাক্ত করা হয়। পরবর্তীতে ৪ মে বিকেলে বিশেষ অভিযান চালিয়ে খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা রাজন সরদার (২৫) এবং রতন সরদারকে (১৪) আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে সুন্দরবন সংলগ্ন এলাকায় চুরি, ছিনতাই ও পর্যটকদের হয়রানির সাথে জড়িত ছিল। তাদের একটি সংঘবদ্ধ চক্র এই পর্যটন এলাকায় সক্রিয় রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং পর্যটকসহ স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা তৎপর রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।