সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সুন্দরবনে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় তিন বন কর্মকর্তা পুরষ্কৃত | চ্যানেল খুলনা

সুন্দরবনে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় তিন বন কর্মকর্তা পুরষ্কৃত

পূর্ব সুন্দরবন বিভাগে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় এই প্রথমবারের মত শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো: জয়নাল আবেদীনকে সম্মাননা স্মারক ও সনদ প্রদাণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপাই রেঞ্জ কার্যালয় চত্বরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এই সম্মাননা স্মারক প্রদাণ করেন। একই সাথে রেঞ্জের বগী ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার মুহাম্মদ সাদিক মাহমুদ ও কটকার বন প্রহরী তোফাজ্জেল হোসেনকেও আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা স্মারক ও সনদ প্রদাণ করা হয়।
সম্মাননা স্মারক ও সনদ প্রদাণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো: মঈনউদ্দিন খঁান। এ সময় উপস্থিত ছিলেন পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন, পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেন, চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো: এনামুল হক ও শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো: জয়নাল আবেদীন।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনে এই প্রথম কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ অবদানের জন্য তাদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক ও সনদ প্রদাণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ছয় কেজি গাঁজাসহ আটক-২

ফকিরহাটে শিশুদের প্রারম্ভিক যত্না ও বিকাশ বিষয়ক প্রশিক্ষণ

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

সুন্দরবনের বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য আত্মসমর্পন, এক জেলে উদ্ধার

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।