সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবনে অনুমতি ছাড়া ড্রোন উড়িয়ে জরিমানা গুনবেন পর্যটক | চ্যানেল খুলনা

সুন্দরবনে অনুমতি ছাড়া ড্রোন উড়িয়ে জরিমানা গুনবেন পর্যটক

বিশ্ব ঐহিত্য সুন্দরবনের চিত্রধারণ করার সময় একটি ড্রোন জব্দ করেছে বন বিভাগ। শনিবার সকালে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলাধীন সুন্দরবন পূর্ব বিভাগের সুপতি এলাকা থেকে ড্রোনটি জব্দ করা হয়। অনুমতি না নিয়ে দেশি এক পর্যটক বনের সুপতি এলাকায় ওই ড্রোনটি উড়িয়ে চিত্রধারণ করছিল বলে বন বিভাগ জানায়। জব্দ করা ড্রোনটিকে সুন্দরবনের কটকা অভয়ারণ্য কার্যালয়ে রাখা হয়েছে। এর আগে গত ২০১৬ এবং ২০১৭ সালে সুন্দরবনে চিত্রধারণ করার সময় বিদেশি নাগরিকদের কাছ থেকে বন বিভাগ দুটি ড্রোন জব্দ করে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, এমভি টাঙুয়ার হাওড় নামে একটি পর্যটকবাহী লঞ্চ বন বিভাগ থেকে দুই দিনের অনুমতি নিয়ে শনিবার সকালে শরণখোলা দিয়ে সুন্দরবনে প্রবেশ করে। ওই লঞ্চটি সুন্দরবনের সুপতি এলাকায় পৌঁছালে এক দেশি পর্যটক চিত্রধারণ করার জন্য একটি ড্রোন উড্ডয়ন করে। এ সময় ওই লঞ্চে থাকা বন বিভাগের নিরাপত্তাকর্মীরা ড্রোনটি জব্দ করে।

ডিএফও মুহাম্মদ বেলায়েত হোসেন আরো জানান, ওই লঞ্চটিতে ৫০ জন পর্যটক ছিলেন। তারা একটি ট্যুর অপারেটরের মাধ্যমে সুন্দরবন ভ্রমণে আসেন। যে ব্যক্তি চিত্রধারণের জন্য সুন্দরবনে ড্রোন উড়িয়ে ছিলেন তিনি একজন বেসরকারি ব্যাংক কর্মকর্তা।

ডিএফও মুহাম্মদ বেলায়েত হোসেনের তথ্যমতে, সংরক্ষিত সুন্দরবনে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ। সুন্দরবনে ড্রোন উড়িয়ে ভিডিও অথবা চিত্রধারণ করতে চাইলে মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে। কিন্ত ওই পর্যটক অনুমতি ছাড়াই ড্রোন উড়িয়ে চিত্রধারণ করছিলেন। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ডিএফও জানান।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, ওই পর্যটক ভুল স্বীকার করে আবেদন করেছেন। এ কারণে জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হবে এবং ড্রোনটি বন বিভাগের কাছে জব্দ থাকবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।