সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ | চ্যানেল খুলনা

সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার লোকালয় থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা সদর দপ্তর) কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে সুন্দরবন সংলগ্ন লোকালয়ের ঢাংমারী এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় ওই এলাকা থেকে ৪২ কেজি হরিণের মাংস ও চামড়াসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ জব্দ করা হয়। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারী ও পাচারকারীরা আগেভাগে পালিয়ে যাওয়ায় কেউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানায় কোস্ট গার্ড। এদিকে জব্দকৃত হরিণের মাংস বনবিভাগের ঢাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করেছে কোস্ট গার্ড। ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা মোঃ সামানুল কাদির বলেন, এ ঘটনায় বন ও বন্যপ্রাণী নিধন আইনে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।