সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সীমান্তে মিলল আড়াই কোটি টাকার সোনা: আটক হয়নি কেউ | চ্যানেল খুলনা

সীমান্তে মিলল আড়াই কোটি টাকার সোনা: আটক হয়নি কেউ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আড়াই কোটি টাকার বেশি মূল্যের ১৫টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে পলিয়ানপুর এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সন্ধ্যার দিকে পলিয়ানপুর বিওপির টহল দল এক ব্যক্তিকে সোনার বার নিয়ে ভারতে যাওয়ার সময় চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি হাতে থাকা পলিথিনে মোড়ানো একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যান।

পরে ব্যাগটি জব্দ করে পলিয়ানপুর ক্যাম্পে আনা হয়। এটি খুলে স্কচটেপে মোড়ানো ১৫টি সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে হামলার অভিযোগ, সংঘর্ষে আহত ৮

থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজ উদ্ধার

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।