সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সীমান্তে টিকটক করার সময় মামা-ভাগনেকে নিয়ে যায় বিএসএফ, ছাড়া পেলেন যেভাবে | চ্যানেল খুলনা

সীমান্তে টিকটক করার সময় মামা-ভাগনেকে নিয়ে যায় বিএসএফ, ছাড়া পেলেন যেভাবে

সীমান্ত থেকে মামা ভাগনেকে ধরে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পরে গভীর রাতে তাদের ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৩ মে) রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেয় বিএসএফ।

এর আগে শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত ঘেঁষা চা বাগানে টিকটক করার সময় ওই মামা ভাগনেকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন, পাটগ্রাম উপজেলার ধবলসুতি গাটিয়ারভিটা এলাকার মোস্তাকের ছেলে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম রিমন (১৭) ও তার মামা বগুড়ার বাসিন্দা সাজেদুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার সংলগ্ন এলাকায়, কাঁটাতারের বেড়ার এপাড়ে অবস্থিত একটি ভারতীয় চা বাগানে টিকটকের ভিডিও বানাচ্ছিলেন রিমন ও তার মামা সাজেদুল। এ সময় কর্তব্যরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যান। ঘটনার পরপরই বিজিবি দ্রুত পদক্ষেপ নেয় এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করে।

বিজিবির পক্ষ থেকে তাদের নিরাপদে ফেরত পাঠানোর জন্য আহ্বান জানানো হয়। ফলে রাতেই উভয়পক্ষের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং বিএসএফ বাংলাদেশি নাগরিকদের ফেরত দিতে রাজি হয়।

ফেরত আসা রিমন ও সাজেদুল জানান, আটকের পর বিএসএফ সদস্যরা তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। দেশে ফিরে আসার পর তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, বিজিবি ভারতীয় বিএসএফকে বৈঠকের আহ্বান জানালে তারা সারা দেয়। পরে পতাকা বৈঠকের পর বিএসএফের হেফাজতে থাকা দুইজনকে রাতেই তারা ফেরত দিয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, দুই নেতা বহিষ্কার

নিজের বিয়ে বন্ধ করতে থানায় এসএসসি পরীক্ষার্থীর আশ্রয়

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

গভীর রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, এলাকাবাসীর পিটুনি

স্ত্রীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্বামী

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।