সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সালমান শাহের স্ত্রী সামিরার তৃতীয় বিয়ে | চ্যানেল খুলনা

সালমান শাহের স্ত্রী সামিরার তৃতীয় বিয়ে

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহের স্ত্রী সামিরা হক ফের বিয়ে করেছেন। এ নিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর স্ত্রী সামিরা বিয়ে করেছিলেন মোশতাক ওয়াইজকে। যিনি ছিলেন সালমানেরই বন্ধু।

চলতি বছরের ২১ জুন দ্বিতীয় সংসারের ইতি টেনে সামিরা ১৫ জুলাই সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকের সঙ্গে ঘর বেঁধেছেন। তার তৃতীয় স্বামীর নাম ইশতিয়াক আহমেদ।

সামিরা হকের সাবেক স্বামী মোশতাক ওয়াইজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২১ মার্চ ডিভোর্স নোটিশ পান তিনি। দু’জনের সম্মতিতেই এটি কার্যকর হয়েছে ২১ জুন।

এদিকে নতুন সংসার প্রসঙ্গে সামিরা বলেন, নতুন জীবন শুরু করেছি। আমার সন্তানরা এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিল।

১৯৯২ সালের ১২ আগস্ট সালমান শাহের সঙ্গে বিয়ে হয় সামিরার। পরে নায়কের মৃত্যুর পর সামিরা সালমানেরই বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেন। সেই সংসারে সামিরার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

আরও সংবাদ

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।