সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা | চ্যানেল খুলনা

সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় আটজনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থানায় ভুক্তভোগী কৃষি কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা হাসেম আলী জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিরা প্রকৃত কৃষক কি না, তা-ও যাচাই করা হচ্ছে।

এজাহার সূত্রে জানা যায়, ২ ডিসেম্বর বিকেলে উমরাডাঙ্গী বাজারে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সার বিতরণ চলছিল। কৃষকদের চাহিদা অনুযায়ী সার কম থাকায় বিষয়টি নিয়ে মাঠপর্যায়ে আলোচনা করেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আকতারুল ইসলামসহ অন্য কর্মকর্তারা। এ সময় সার পাওয়া নিয়ে ক্ষোভ সৃষ্টি হলে একদল ব্যক্তি কৃষি কর্মকর্তাদের ওপর চড়াও হন।

আকতারুল ইসলাম অভিযোগ করে জানান, বিকেল ৫টার দিকে তাঁকে ঘেরাও করে বেধড়ক মারধর করা হয়। তাঁর মুখে ঘুষি মেরে দুটি দাঁত ভেঙে ফেলা হয় এবং আরও দুটি দাঁতে গুরুতর আঘাত লাগে।

এর মধ্যে আসামি লুৎফর রহমান ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলেও এজাহারে উল্লেখ আছে। ঘটনায় তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। চিত্র মোহন রায় নামের আরেক কৃষি কর্মকর্তাও মারধরের শিকার হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত কর্মকর্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।