সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার | চ্যানেল খুলনা

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে একটি অ্যাগ্রোভেট কারখানায় দুই লাখ চাঁদা দাবিতে কারখানাটি বন্ধ করে দেওয়া। পরে রাতে এ ঘটনায় কারখানার মালিকের দায়ের করা মামলার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন।

‎পুলিশ এবং ‎স্থানীয় সূত্রে জানা গেছে, সাঘাটার তেলিয়ান গ্রামের বিসিআইসির ডিলার শরিফুল ইসলাম মোল্লার মালিকানাধীন ‘মোল্লা এগ্রো ফার্ম’-এ মাছের প্রি-মিক্স খাদ্য উৎপাদন করা হয়।

‎অভিযুক্ত বিএনপি নেতারা কারখানায় এসে ম্যানেজারের কাছে বিভিন্ন কাগজপত্র দেখতে চান। ম্যানেজার জানতে চাইলেন তারা কীসের কাগজ দেখতে চান। তখন তারা বলেন, এই কারখানায় কী হয় তা তারা জানেন এবং কাগজপত্র না দেখালে তাকে থানায় নিয়ে যাওয়া হবে। একপর্যায়ে তারা তার হাত ধরে মালিককে ফোন দিতে চাপ সৃষ্টি করেন।

মোল্লা অ্যাগ্রো ফার্মের মালিক শরিফুল ইসলাম মোল্লা বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কারখানায় এসে ম্যানেজারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কারখানায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও তার আমাদের ওপর হামলা করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান। ঘটনার পরেই আমি সাঘাটা থানায় লিখিত এজাহার জমা দেই।

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সাঘাটা থানায় দুই লাখ টাকার চাঁদার দাবির একটি লিখিত অভিযোগ পেয়ে বোনারপাড়া এলাকা থেকে তাদের তিনজনকে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা মিললে তাদের গ্রেপ্তার করে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, সীমান্তের শূন্যরেখা থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

আখাউড়ায় ‘অলৌকিক’ বলে আলোচিত গাছ কেটে ফেলল প্রশাসন

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।