সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক - ২ | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক – ২

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের নিমতলা প্রাইমারী স্কুলের পাশের একটি বাড়ী থেকে বুধবার (২০ ডিসেম্বর) বিকালে সিমানা পিলার উদ্ধার করেছে। এঘটনায় দু-জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হল নগরঘাটা নিমতলা এলাকার বরুণ মন্ডলের ছেলে দেবব্রত মন্ডল (৩৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলার নেহালপুর (হাসানপুর) এলাকার মোঃ আতিয়ার রহমানের ছেলে মোঃ শরিফুল্লাহ বিশ্বাস (৩৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই কৃষ্ণ পদ সমাদ্দার, এস আই লিটন, এস আই আলমসহ সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করে একটি সীমানা পিলারসহ আসামীদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ৫।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার এস আই কৃষ্ণ পদ সমাদ্দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। প্রাথমিক ভাবে আসামীরা সীমানা পিলারটি ১ কোটি টাকা দিয়ে ক্রয় করেছে এবং ৫ কোটি টাকায় বিক্রয়ের চেষ্টা চালাচ্চিল বলে স্বীকার করছে। আসামীদের জেল-হাজতে প্রেরন করা হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।