সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা

সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় নিহত শাহিনুরের ছোট ভাই রায়হানুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছিল।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারান চন্দ্র পাল বলেন, এটি যে পরিকল্পিত হত্যাকান্ড তাতে কোনো সন্দেহ নেই। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ-সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট কাজ করছে।
তিনি আরো বলেন, নৃশংস এ হত্যার ঘটনায় নিহত শাহিনুর রহমানের শ্বাশুড়ি বাদী হয়ে (নং-১৪) দায়ের মামলা করেছেন। মামলার আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিদের। সিআইডি পুলিশ মামলাটি তদন্ত করছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার ভোররাতে খলসি গ্রামের শাহজাহান আলীর ছেলে মাছের ঘের ব্যবসায়ী শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিমকে (৬) ঘরের মধ্যে গলা কেটে হত্যা করে দর্বৃত্তরা।
৪ মাস বয়সী অপর শিশু মারিয়াকে মায়ের লাশের পাশে রেখে যায় হত্যাকারীরা। দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারে জীবিত থাকা শিশু মারিয়ার সার্বিক দায়িত্ব নেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল।
নিহতের ছোট ভাই রায়হাদুল ইসলাম দাবি করেছেন, বড় ভাই শাহিনুর রহমান ৭-৮ বিঘা জমিতে পাঙ্গাস মাছ চাষ করতেন। ২২ বছর ধরে তাদের পারিবারিক সাড়ে ১৬ শতক জমি নিয়ে প্রতিবেশী ওয়াজেদ কারিগরের ছেলে আকবরের সঙ্গে বিরোধ চলছিল। এই মামলা ও পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটতে পারে।
সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, পারিবারিক বিরোধ ও শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। ঘটনার মোটিভ উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।