সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় করোনা উপসর্গে চার নারীসহ ছয় জনের মৃত্যু | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় করোনা উপসর্গে চার নারীসহ ছয় জনের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টার ব্যবধানে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সমাকে) হাসপাতালে চার নারীসহ ছয় জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬১ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ২৮১ জন।

মৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলা পুটিমারী গ্রামের জিয়াদ আলীর ছেলে মোঃ নুর হোসেন (৬০), একই উপজেলার শ্বেতপুর গ্রামের মুজিবর রহমানের স্ত্রী আমেনা বেগম (৮০), কলারোয়া উপজেলার উফাপুর গ্রামের আনছার আলীর স্ত্রী আনোয়ারা খাতুন (৬০), দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মর্জিনা খাতুন (৩৫), সদর উপজেলার বাঁকাল গ্রামের মৃত ফজর আলীর স্ত্রী সোহেলা খাতুন (৩৫) ও একই উপজেলার নলকুড়া গ্রামের শহিদ হোসেনর ছেলে তৌহিদ হোসেন (৬৫)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা নানা উপসর্গ নিয়ে ৭ জুন বিকাল ৩টার দিকে সামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন জেলার আশাশুনি উপজেলার পুটিমারী গ্রামের মোঃ নুর হোসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

একই ধরনের উপসর্গ নিয়ে ১৫ জুন বেলা পৌনে ২টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন আশাশুনির শ্বেতপুর গ্রামের মুজিবর রহমানের স্ত্রী আমেনা বেগম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন রাত ১০টার দিকে তিনি মারা যান।

এদিকে জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে গত ৬ জুন সকাল ৮টা ৫০ মিনিটে সামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন কলারোয়া উপজেলার উফাপুর গ্রামের আনছার আলীর স্ত্রী আনোয়ারা খাতুন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

অপরদিকে করোনার একই ধরনের উপসর্গ নিয়ে দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মর্জিনা খাতুন ১৯ জুন রাত ১২ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। অবস্থার অবনতি হলে পরে তাকে নিবিড় পরিচার্যা ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

এদিকে জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে গত ১৮ জুন বেলা সাড়ে ৪ টার দিকে সামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন সদর উপজেলার বাঁকাল গ্রামের মৃত ফজর আলীর স্ত্রী সোহেলা খাতুন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন ভোর রাত ১২টা ৩৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

এছাড়া জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা নানা উপসর্গ নিয়ে ১০ জুন বেলা ১১ টা ২৮ মিনিটের দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন সদর উপজেলার নলকুড়া গ্রামের তৌহিদ হোসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন ভোর সাড়ে ৭টার দিকে দিকে তিনি মারা যান।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা এসব মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।