সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ৮৩ বার পেছাল | চ্যানেল খুলনা

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন ৮৩ বার পেছাল

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় তারিখ ৮৩ বারের মতো পেছালো। পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার (২৪ নভেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এর পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

যুবককে কুপিয়ে জখম, সাত ঘণ্টার মধ্যে সন্ত্রাসী স্পিকার মিরাজ গ্রেপ্তার

পুলিশের চেকপোস্টে গুলি, সন্ত্রাসী সজল গ্রেপ্তার

ধর্ষণের শিকার ৭ বছরের শিশুকে বাঁচাতে জরায়ু কেটে ফেলা হয়েছে

সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

খুলনায় এবার মিস টার্গেটে রিকশাচালক গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।