সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাংবাদিক হিলালী ওয়াদুদ আর নেই | চ্যানেল খুলনা

সাংবাদিক হিলালী ওয়াদুদ আর নেই

দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহসম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী আর নেই। শুক্রবার সকাল ৯টার দিকে হিলালীর শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি … রাজিউন)।

চিকিৎসকরা জানিয়েছেন, হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন হিলালী।

তিনি ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, আজ জাতীয় প্রেসক্লাবে ডিএসইসির বার্ষিক সাধারণ সভায় যোগদানের জন্য খিলগাঁওয়ের বাসা থেকে বের হচ্ছিলেন হিলালী। এমন সময় বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে মালিবাগ খিদমাহ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হিলালীর প্রথম জানাজা তার কর্মস্থল ভোরের কাগজ ভবনে, এর পর জাতীয় প্রেসক্লাবে হবে। সেখান থেকে সরাসরি গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে নিয়ে দাফন করা হবে। হিলালীর স্ত্রী, একমাত্র মেয়ে সামারা হিলালী রেখে গেছেন। হিলালীর ছোটভাই মোহাইমেন মানি দৈনিক যুগান্তরের কম্পিউটার বিভাগের শিফট ইনচার্জ।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিকদের মধ্যে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।