সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল | চ্যানেল খুলনা

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

একাধিক পেশায় যুক্ত, গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড, শৃঙ্খলা ভঙ্গ ও সাংবাদিকতা পেশায় না থাকার অ‌ভিযোগে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)এ চলছে সদস্যপদ বা‌তিল পাল্টা বা‌তি‌লের ঘটনা। দুই পক্ষ নির্বাহী পরিষদের পাল্টাপা‌ল্টি সভা ক‌রে মোট ৩৪ জ‌নের সদস্যপদ বা‌তিল ক‌রে‌ছে।

জানানো হয়েছে, এক প‌ক্ষের জরুরি সভা মঙ্গলবার (২৬ মে) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় একাধিক পেশায় যুক্ত, গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড, শৃঙ্খলা ভঙ্গ ও সাংবাদিকতা পেশায় না থাকায় ১৬ জনের সদস্য পদ বাতিল করার সিদ্ধান্ত সর্বসম্মতিতে গ্রহণ করা হয়। সভায় নির্বাহী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

আরও জানানো হ‌য়ে‌ছে, বাতিলকৃত সদস্যরা হলেন, ওএমএস ব্যবসায়ী সাঈয়েদুজ্জামান সম্রাট, জনউদ্যোগ এনজিওর বেতনভুক্ত নির্বাহী পরিচালক মহেন্দ্রনাথ সেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে মামলা বাণিজ্য করা, চাঁদাবাজি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টেশনারি মালামাল সরবরাহকারী সুনীল দাস, স্থায়ীভাবে খুলনার বাহিরে অবস্থান করায় সুমন্ত চক্রবর্তী, শঙ্খ মার্কেটের ক্যামেরা ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতা নেয়ামুল হোসেন কচি, অসাংবাদিক রাজু সাহা বিপ্লব, ঠিকাদার উত্তম কুমার সরকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আবুহেনা মোস্তফা জামাল পপলু, বিভিন্ন মিলে মালামাল সরবরাহকারী বাবুল আক্তার ও শেখ লিয়াকত হোসেন, ব্যবসায়ী আবু নূরাইন খন্দকার, ইউপি সদস্য তপু বিশ্বাস, আয়কর আইনজীবী আসাফুর রহমান কাজল, ওএমএস ব্যবসায়ী এম ওয়াহিদুজ্জামান, সরকারি চাকুরিজীবী কাজী ফজলে রাব্বি শান্ত এবং অসাংবাদিক মাসুদ খান পলাশ।

সভায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী খুলনা সাংবাদিক ইউনিয়নের ঐতিহ্য ধরে রাখতে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত অসাংবাদিক ও চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃতদের বয়কট করা এবং সংগঠনের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

অন্যদিকে অপর প‌ক্ষের সভায় খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) ১৮ জন সদস্যের সদস্যপদ বাতিল করা হয়েছে। শ্রম আদালতের আদেশ মোতাবেক মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টায় অনুষ্ঠিত সংগঠনের নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ড ও সাংবাদিকতার বাইরে বিভিন্ন পেশায় সম্পৃক্ত থাকার অভিযোগে তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সদস্যপদ বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- ক্লিনিক ব্যবসা ও এনজিওতে কর্মরত থাকার অভিযোগে ফারুক আহমেদ, ওএমএস ডিলার হওয়ায় আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরিরত থাকায় জয়নাল ফরাজী, অনলাইন পত্রিকার মালিক ও আইনজীবী পেশায় জড়িত থাকায় বিমল সাহা, পত্রিকার মালিক হওয়ায় গৌরাঙ্গ নন্দী, সংবাদপত্র মালিকদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মকবুল হোসেন মিন্টু, কলেজের অধ্যক্ষ পদে কর্মরত থাকায় আসিফ আলতাফ, কলেজে কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করায় শেখ ইলিয়াস হোসেন, কলেজ শিক্ষক হওয়ায় প্রদ্যুত কুমার ভট্ট, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি ও খুলনার বাইরে অবস্থান করায় এস এম জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য হওয়ায় এস এম ফরিদ রানা, এনজিওতে চাকরিরত থাকায় শেখ আব্দুল হালিম, খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকায় সাইদা আক্তার রিনি, কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরিরত থাকায় মো. নাজমুল হাসান, পত্রিকার মালিক হওয়ায় শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও ড্যানিয়াল সুজিত বোস, কুয়েটে কর্মরত থাকায় মো. মনিরুজ্জামান সাগর এবং শিক্ষকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আবুল বাশার।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

১৬ বছর পর বন্ধের দিন-ক্ষণেই ফিরছে চ্যানেল ওয়ান

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।