সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাংবাদিক শেখ আব্দুল হামিদ অসুস্থ, সুস্থতা কামনা | চ্যানেল খুলনা

সাংবাদিক শেখ আব্দুল হামিদ অসুস্থ, সুস্থতা কামনা

দৈনিক জন্মভূমি’র সিনিয়র স্টাফ রিপোর্টার ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ গুরুতর অসুস্থ হয়েছেন। তিনি শুক্রবার সন্ধ্যায় অফিসে কাজ করার সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে চিকিৎসকের পরামর্শে তিনি এখন বাড়িতে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সেবন করছেন।
এর আগে শেখ আব্দুল হামিদ প্যানক্রিয়াটিস্টে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার পান্থপথ এলাকার গ্যাসট্রলজি হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছিলেন। তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এ দিকে সাংবাদিক শেখ আব্দুল হামিদের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন দৈনিক জন্মভূমির প্রকাশক ও সম্পাদকম-লীর সভাপতি আসিফ কবীরসহ জন্মভূমি পরিবারের সকল সদস্যবৃন্দ।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

খুলনার দুই প্রবীণ সাংবাদিক কাজী আমানুল্লাহ ও পান্নার মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।