সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনার দুই প্রবীণ সাংবাদিক কাজী আমানুল্লাহ ও পান্নার মৃত্যুবার্ষিকী আজ | চ্যানেল খুলনা

খুলনার দুই প্রবীণ সাংবাদিক কাজী আমানুল্লাহ ও পান্নার মৃত্যুবার্ষিকী আজ

আজ ২২ আগস্ট, খুলনার দুই প্রবীণ সাংবাদিক কাজী আমানুল্লাহ ও ওয়াদুদুর রহমান পান্নার মৃত্যুবার্ষিকী। ’৬০-এর দশকে এই দুই সাংবাদিক খুলনাতে সাংবাদিককতা শুরু করেন।
কাজী আমানুল­াহ জাতীয় পর্যায়ে দীর্ঘদিন দ্যা ডেইলি স্টার, সংবাদ সংস্থা ইউএনবি, দ্যা নিউ এজ পত্রিকার খুলনার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি খুলনা থেকে প্রকাশিত দ্যা ডেইলি ট্রিবিউনের শুরু থেকেই বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত স্বপদে ছিলেন। তিনি ২০১৬ সালে ২২ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি খুলনা জেলা পাইকগাছা উপজেলার সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদা ছিলেন উপমহাদেশের সুসাহিত্যক কাজী ইমদাদুল হক। তার বড় চাচা কাজী আনোয়ারুল হক ছিলেন পাকিস্তান সরকার আমলের প্রথম সিএসপি বাঙালি অফিসার। পরবর্তীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদে অর্থ উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
অপর দিকে ’৬০-এর দশকে আরেক সাংবাদিক ছিলেন ওয়াদুদুর রহমান পান্না। তিনি শুধুমাত্র সাংবাদিকতার জন্য ১৯৭৫ সালে তৎকালীন সরকারের বাকশাল কায়েম করার পর পুনর্বাসন হিসেবে কাস্টমস-এ চাকুরি পেলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমির চীফ রিপোর্টার, বার্তা সম্পাদক এবং সম্পাদকের দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী। খুলনা নগরীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জোহরা খাতুন বিদ্যা নিকেতনের পরিচালক ছিলেন। ২০২০ সালের ২২ আগস্ট তিনি করোনায় আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।