সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাংবাদিক রঞ্জুর পিতার ইন্তেকাল | চ্যানেল খুলনা

সাংবাদিক রঞ্জুর পিতার ইন্তেকাল

খুলনা প্রেসক্লাবের সদস্য দৈনিক যুগান্তর ও পূর্বাঞ্চলের রিপোর্টার আহমেদ মুসা রনজুর পিতা আলহাজ্ব ইউসুফ আলী লস্কর (৯২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার (০৭ জুন) ভোরে তিনি শ্বাসকষ্ট ও বাধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। সোমবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য কয়রা থেকে রওনা দেওয়া হয়। খুলনায় পৌছানোর আগেই তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ ছেলে- মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রঞ্জু বলেন, আমার পিতা শ্বাসকষ্ট ও বাধক্য জনিত কারণে ভোরে ইন্তেকাল করেছেন। আসর বাদ ৬নং কয়রা গ্রামের বায়তুল হামদ জামে মসজিদে জানাজা শেষে গাজী বাড়ির পারিবারিক কররস্থানে মরহুমকে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক আহমেদ মুসা রনজুর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
অনুরূপভাকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

এমইউজের সাধারণ সভা আগামী ২৫ জুলাই

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন নিউজ টোয়েন্টিফোরের উম্মে মারুফা

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।