সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাংবাদিক মোস্তফা কামাল আহমেদ’র ইন্তেকালে কেইউজে’র শোক | চ্যানেল খুলনা

সাংবাদিক মোস্তফা কামাল আহমেদ’র ইন্তেকালে কেইউজে’র শোক

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্য, দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান মোস্তফা কামাল আহমেদ (৫১) বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুম্মা নগরীর খালিশপুরের আলমনগর এলাকার রোলিং মিল জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে গোয়ালখালী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি হুমায়ুন কবির ও মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা প্রমুখ। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

খুলনার দুই প্রবীণ সাংবাদিক কাজী আমানুল্লাহ ও পান্নার মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।