সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সহজেই রাঁধুন কড়াই গোস্ত | চ্যানেল খুলনা

সহজেই রাঁধুন কড়াই গোস্ত

লাইফস্টাইল ডেস্ক:: কুরবানির ঈদ মানেই মাংসের নানা লোভনীয় পদ। তার মধ্যে অন্যতম হলো কড়াই গোস্ত। এটি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। চলুন রেসেপি জেনে নেই-

উপকরণ:
গরুর মাংস ১ কেজি
পেঁয়াজ কুচি আধা কাপ
হলুদ ও গুঁড়া ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
মাংসের মসলা ১ চা চামচ
দারুচিনি ও এলাচ ৩/৪ টুকরো
জয়ফল
জয়ত্রী বাটা ১ চা চামচ
টক দই ১ কাপ
টমেটো কিউব ১ কাপ
তেজপাতা ২টি
তেল ১ কাপ
রসুন কোয়া ২/৩টি
লবণ পরিমাণ মতো।

প্রণালি: গরুর মাংস ধুয়ে নিয়ে একটি চালুনি পাত্রে রেখে পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে মাংস, টক দই, লবণ সহ সব মসলা একসঙ্গে ভালো করে মেখে ২০/২৫ মিনিট মেরিনেট করে রাখুন। হাঁড়িতে তেল গরম করে অর্ধেক পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ, তেজপাতা হালকা বাদামী করে ভেজে মেরিনেট করা মাংস দিয়ে নেড়ে কষাতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে।

কিছু সময় পর মাংস সেদ্ধ হলো কিনা দেখে নিন। মাংস সিদ্ধ হয়ে আসলে ও মাংসের ওপর তেল ভেসে উঠলে নামিয়ে রাখতে হবে। তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, টমেটো কুচি হালকা বাদামী করে ভেজে মাংস কড়াইয়ে দিয়ে ২/৩ মিনিট দমে রেখে নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল গরুর মাংসের কড়াই গোস্ত।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

লাইফস্টাইল আরও সংবাদ

চিকন শরীর? স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে যা করবেন

দিনের বেলায় ঘুমানো কতটা উপকারী, কতটা ক্ষতিকর?

গোসলের সময় প্রস্রাব করলে বছরে বাঁচবে ২ হাজার ১৯০ লিটার পানি

বিড়াল আপনাকে ভালোবাসে কি না, বুঝবেন যেভাবে

দীর্ঘ সময় বসে থাকা কতটা ক্ষতিকর?

দিনে মাত্র ৫ মিনিটের নাচে শরীর ও মনে মিলতে পারে নানা সুফল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।