সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বাত্মক লকডাউনের আগে ব্যাংক লেনদেনে সময় বাড়ল | চ্যানেল খুলনা

সর্বাত্মক লকডাউনের আগে ব্যাংক লেনদেনে সময় বাড়ল

কঠোর ও সর্বাত্মক লকডাউন শুরুর আগে দুই দিন ব্যাংকে লেনদেনের সময় বাড়ানো হয়েছে। আড়াই ঘণ্টার পরিবর্তে সোমবার ও মঙ্গলবার লেনদেন হবে তিন ঘণ্টা।

রবিবার (১১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়, ১২ এপ্রিল সোমবার ও ১৩ এপ্রিল মঙ্গলবার ব্যাংক লেনদেন চলবে ১০টা থেকে ১টা পর্যন্ত।

লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ ৩ টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এর আগে করোনা মহামারির মধ্যে সরকার ঘোষিত ৫-১১ এপ্রিল এক সপ্তাহের নিষেধাজ্ঞায় ব্যাংকিং কার্যক্রম চালু ছিল আড়াই ঘণ্টা,সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। আর দাপ্তরিক কাজের জন্য ব্যাংক খোলা ছিল ২টা পর্যন্ত।

৪ এপ্রিল লকডাউনে ব্যাংক খোলা রাখার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা সার্কুলারের অন্যান্য নির্দেশনাগুলো অপরিবর্তিত থাকবে বলে নতুন সার্কুলারে উল্লেখ করা হয়।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

প্রত্যেক বাড়ির খাটের নিচে তেল লুকানো আছে: সাজ্জাদুল ইসলাম

হরমুজ প্রণালি পেরিয়ে বাংলাদেশে পৌঁছেছে প্রথম জ্বালানিবাহী ট্যাংকার

৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

ঈদের পর দেশের বাজারে আবারো কমলো সোনার দাম

দ্বিতীয় দিনে ২ হাজার ১৫৮ টাকা কমল সোনার দাম

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে ৮৫ দেশে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।