সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সরে দাঁড়ালেন এসআই আকবরের আইনজীবী | চ্যানেল খুলনা

সরে দাঁড়ালেন এসআই আকবরের আইনজীবী

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়ার পক্ষে লড়বেন না অ্যাডভোকেট মো. মিসবাউর রহমান আলম।

সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে কোনো আইনজীবী আকবরের পক্ষে না দাঁড়ানোর ঘোষণার মধ্যে মিসবাউর রহমান আলম গত ১০ ডিসেম্বর তার পক্ষে ওকালতনামা দাখিল করেন। কিন্ত নানা সমালোচনার পর বৃহস্পতিবার তিনি আকবরের পক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মিসবাউর রহমান আলম বলেন, রায়হানের পক্ষে তার মামলা পরিচালনার জন্য যোগাযোগ করা হলে পেশাগত দায়িত্ববোধ থেকেই মামলাটি গ্রহণ করি। হেফাজতে মৃত্যু নিবারণ আইনের মামলাটি আমার কাছে একেবারেই নতুন ও চ্যালেঞ্জের ছিল। তাই কোন কিছু না ভেবে মামলাটি গ্রহণ করি।

তিনি বলেন, আইনি সহায়তা পাওয়া প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। কোনো কারণে যদি আসামিপক্ষ আইনজীবী পেতে ব্যর্থ হয়, তবে পুরো বিচার প্রক্রিয়াই আটকে যাবে। বিচার প্রার্থীই বরং ক্ষতিগ্রস্থ হবেন। অনেকেই আমার শ্রদ্ধাভাজন সিনিয়রকে জড়িয়ে বিরূপ মন্তব্য করায় আকবরের পক্ষে আইনি লড়াই থেকে বিরত থাকছি।

পুলিশি হেফাজতে নির্যাতনের কারণে গত ১১ অক্টোবর সকালে নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা রায়হান আহমদ মারা যান। তার মৃত্যুর ঘটনায় স্ত্রী তামান্না বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। এ ঘটনায় বন্দারবাজার বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ ৪ জনকে ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করে নেয় এসএমপি।

পরবর্তীতে বিভিন্ন সময়ে আর ৫ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলায় এ পর্যন্ত ৫ জন কারাগারে রয়েছেন। চলতি মাসেই আলোচিত এ মামলার চার্জশিট দেবে তদন্তকারী সংস্থা পিবিআই।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।