সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বটিয়াঘাটায় সরকারি খাসজমি ব্যক্তি নামে রেকর্ড! | চ্যানেল খুলনা

বটিয়াঘাটায় সরকারি খাসজমি ব্যক্তি নামে রেকর্ড!

খুলনার বটিয়াঘাটা আমিরপুর এলাকায় সরকারি খাসজমি ব্যক্তিমালিকানায় রেকর্ডের ঘটনা ঘটেছে। সরকারি ওই জমি দখল করে আবাসন প্রকল্প ও আবদ্ধ খালে মাছ চাষ শুরু করেছেন দখলদাররা। জানা যায়, ১৯৯৭-৯৮ সালে জরিপকালে আমিরপুর ইউনিয়নের করের ডোন মৌজায় ভূমি কর্মকর্তাদের যোগসাজশে সাবেক ইউপি সদস্য জবিউল্লাহ শেখ সরকারি ৭ দশমিক ৬১ একর জমি ও খাল নিজেদের নামে রেকর্ড করে নেন। একই ধরনের ঘটনা ঘটেছে উপজেলার রাজবাঁধ ও সুরখালি মৌজায়ও।

বিষয়টি জানাজানি হলে টনক নড়ে ভূমি কর্মকর্তাদের।

তদন্ত প্রতিবেদনে সত্যতা পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মো. রাশেদুজ্জামান জানান, ‘রেজিস্ট্রি বইয়ে দাগ-খতিয়ানসহ অবৈধভাবে রেকর্ডের এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।
কোনোভাবে ওই জমির খাজনা গ্রহণ বা হস্তান্তর করা যাবে না। এ ছাড়া রেকর্ড পরিবর্তনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সরকারি জমি উদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে। ’

জানা যায়, জবিউল্লাহ শেখের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা চলমান রয়েছে। বালিয়াডাঙ্গা ভূমি অফিসের সহকারী কর্মকর্তা জগন্নাথ ঘোষ জানান, তদন্তে সরকারি জমি ও খালের জায়গা জবিউল্লাহ শেখসহ আরও কয়েকজনের নামে পাওয়া গেছে।

এবিষয়ে জেলা প্রশাসন বরাবর তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। তবে জেলা প্রশাসনের এলএ শাখা থেকে জড়িতদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হলেও এখনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।