সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে ছবি পোস্ট হার্দিকের | চ্যানেল খুলনা

সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে ছবি পোস্ট হার্দিকের

দিন কয়েক আগেই পাণ্ডিয়া পরিবারে এসেছে নতুন সদস্য। এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন হার্দিকের স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ। আর শনিবারই (১ আগস্ট) নিজের সদ্যোজাত সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন হার্দিক।

গত বৃহস্পতিবার পাণ্ডিয়া নিজেই সোশ্যাল মিডিয়ায় নতুন অতিথির হাতের ছবি পোস্ট করে সুখবরটা দিয়েছিলেন। এরপর এদিন পরিবারের নতুন অতিথির ছবি প্রকাশ্যে আনলেন তিনি।
হাসপাতালের পোশাক পরেই কোলে ফুটফুটে ছেলেকে নিয়ে ছবি পোস্ট করেন হার্দিক। সঙ্গে লেখেন, ‌‘‌ব্লেসিং ফ্রম গড’‌ অর্থাৎ ‘‌ভগবানের আশীর্বাদ!‌’‌ ‌এরপর নেটিজেনরা প্রত্যেকেই হার্দিককে শুভেচ্ছায় ভরিয়ে দেন।

দীর্ঘদিন ডেটিং করার পর ‌গত জানুয়ারিতে নিজের ভালোবাসার কথা জানিয়ে অনুরাগীদের চমকে দেন হার্দিক। নাতাশার সঙ্গে বাগদান করে তার ছবিও পোস্ট করেন।

এরপর গত মে মাসে দেন আরও বড় চমক। জানান, বাবা হতে চলেছেন তিনি। শোনা যায়, সেই সময়ই নাকি চুপিসারে বিয়েটাও সেরে ফেলেছিলেন। আর করোনা আবহেই দিলেন আরও একখানি সুখবর।

চলতি সপ্তাহেই পুত্র সন্তানের জন্ম দিলেন নাতাশা। যদিও জুনিয়র পাণ্ডিয়ার এখনও কোনও নাম রাখা হয়নি। এক কথায়, মাত্র কয়েক মাসেই হার্দিকের জীবন যেন একেবারে পালটে গেল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।