সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সড়ক দুর্ঘটনা রোধে শিরোমনি গণসেবা সংস্থার উদ্যোগে লিফলেট বিতরণ | চ্যানেল খুলনা

সড়ক দুর্ঘটনা রোধে শিরোমনি গণসেবা সংস্থার উদ্যোগে লিফলেট বিতরণ

“ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই স্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধে যাত্রীদের করণীয়, সড়ক দুর্ঘটনায় হ্রাস ও নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

শনিবার (১৫ মার্চ) খান জাহান আলী থানার শিরোমনি খুলনা -যশোর মহাসড়কে গণসেবা সংস্থার উদ্যোগে এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

এর আগে বেলা সাড়ে ১১ টায় শিরোমণি সংস্থার কার্যালয় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি আকলিমা খাতুনের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালামের পরিচালনায় সভায় বক্তৃতা করেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, সহ-সভাপতি এস এম মাসুম বিল্লাহ, সংসাধারন সম্পাদক শেখ শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান লিটন, মরিয়াম খাতুন, ফরিদা খাতুন, এমদাদুল ইসলাম, শেখ আসলাম হোসেন, শেখ আলমগীর হোসেন, মোহাম্মদ রানা শেখ, মহম্মদ বাচ্চু শেখ, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ সাগর হোসেন প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।