সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সংস্কারকাজে অনিশ্চিত দিল্লিতে ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে | চ্যানেল খুলনা

সংস্কারকাজে অনিশ্চিত দিল্লিতে ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে

আগামী ডিসেম্বরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তবে সিরিজের প্রথম ওয়ানডে আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। সংস্কারকাজ শেষ না হওয়ায় ম্যাচটি অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ১৩ ডিসেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হওয়ার কথা সিরিজের প্রথম ওয়ানডে। তবে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টেডিয়ামটির আউটফিল্ডকে বালুভিত্তিক সারফেসে রূপান্তরের কাজ চলছে। এ সংস্কারকাজ শেষ হতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

এ সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ না হলে ২০২৭ সালের আইপিএলের আগে এই মাঠে ম্যাচ আয়োজন কঠিন হয়ে পড়বে। ইতিমধ্যে সংস্কারকাজের কারণে দিল্লির রঞ্জি ট্রফির হোম ম্যাচগুলো পালাম এলাকার এয়ারফোর্স কমপ্লেক্স গ্রাউন্ডে সরিয়ে নিয়েছে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)।

এ বছরের সেপ্টেম্বরে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি ম্যাচটি ছিল অরুণ জেটলি স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। আর এই মাঠে সর্বশেষ ওয়ানডে অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি।

দিল্লিতে বিরাট কোহলিকে মাঠে দেখতে অপেক্ষায় রয়েছেন স্থানীয় সমর্থকেরা। তবে সংস্কারকাজের কারণে তাঁদের সেই অপেক্ষা অনিশ্চয়তায় পড়েছে। প্রথম ওয়ানডের বিকল্প ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।

‘দ্য হিন্দু’র প্রতিবেদনে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আউটফিল্ডের সংস্কারকাজ শেষ হতে প্রায় চার মাস লাগবে। মুল্লানপুর ও লক্ষ্ণৌসহ ভারতের প্রায় ৭৫ শতাংশ ভেন্যুতে ইতিমধ্যে বালুভিত্তিক আউটফিল্ড রয়েছে। এ ধরনের মাঠে পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত হওয়ায় বৃষ্টির পর দ্রুত খেলা শুরু করা সম্ভব হয়।

এদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ১৫ ডিসেম্বর বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে এবং তৃতীয় ম্যাচটি ১৯ ডিসেম্বর আহমেদাবাদে হওয়ার কথা রয়েছে।

ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে দুই দল। ২২ ডিসেম্বর রাজকোটে প্রথম, ২৪ ডিসেম্বর কটকে দ্বিতীয় এবং ২৭ ডিসেম্বর পুনেতে অনুষ্ঠিত হওয়ার কথা সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।খুলনায় ৮৭ পিস ইয়াবাসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

মিরপুর টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ

সাফের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, ফিরলেন তপু বর্মন

বাংলাদেশ নারী দলকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

খুলনার ৪৮৪ রানের জবাবে রাজশাহীর ৫০০, শেষ হলো ড্রয়ে

জয়ের পথে বাংলাদেশ, ৫১ রানেই আফগানিস্তানের ২ উইকেট শেষ

১৭ টেস্টেই ৫০ উইকেট, বাংলাদেশের পেসারদের মধ্যে শীর্ষে হাসান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।